নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – মঙ্গলবার দুপুরে ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। ৩ টি আসন ছেড়ে দিয়েছে ঘাসফুল শিবির। এরপর থেকে জেলায় জেলায় প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল কর্মীদের অসন্তোষের ছবি প্রকাশ্যে আসছে। এবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে পুলিশ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের সঙ্গে রাজ্যের বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরোধ রয়েছে। মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা করেছে তৃণমূল। এরপরই সিদ্দিকুল্লা সমর্থক বনাম বিরোধীদের সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় মন্তেশ্বর। আহত হন বেশ কয়েকজন কর্মী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়।
সিদ্দিকুল্লা অনুগামী হিসাবে পরিচিত সফিক শেখ বলেন, “সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা হতেই আমার উপর ব্যাপক বাবুল খাঁ, খোকন মণ্ডল সহ আরও অনেকে হামলা চালায়। ৩৫ থেকে ৪০ জন হামলা চালায়। আমরা শুধু দাঁড়িয়েছিলাম। অকারণে ঘুষি-কিল চড় যে যেমন পেরেছে মেরেছে। আমি চাইছি ওদের শাস্তি। আমাদের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নাম আসার জন্যই এই হামলা।” বিপক্ষ গোষ্ঠী অতিযুব মণ্ডল বলেন, “আমি তো বাজারে ছিলাম। খবর এল আমার বাড়িতে বোমা পড়েছে। খোকন শেখ আমার বাড়িতে বোমা মেরেছে। ও একসময় বিজেপি করেছে।“
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের