নিজস্ব প্রতিনিধি, বারুইপুর - প্রেমের প্রলোভন দেখিয়ে সিবিআই অফিসার সেজে অপহরণ এবং শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল বারুইপুরে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বালিগঞ্জের এক যুবককে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। পুলিশ সূত্রে খবর, গত ২২ জানুয়ারি বারুইপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালায় এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশের একটি দল। সেখানে একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে এবং গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস, বাড়ি বালিগঞ্জ এলাকায়। ধৃতের কাছ থেকে একটি নকল সিবিআই পরিচয়পত্র এবং তার আসল ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজেকে সিবিআইয়ের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় নাবালিকাদের সঙ্গে যোগাযোগ করত এবং প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলত অভিযুক্ত। আদালতে অভিযুক্তকে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের