নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সীমান্ত সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে শীতলকুচি থানা এলাকায়। বাজেয়াপ্ত টাকার প্রকৃত উৎস জানতে এবং বৈধ নথিপত্র যাচাই করতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা জুড়ে বর্তমানে কড়া নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা নির্বাচন। সুরক্ষার স্বার্থে রাজ্যজুড়ে বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে কড়া তল্লাশি। বুধবার সকালে লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াবাজার সংলগ্ন এলাকায় একটি লাল রঙের চারচাকা গাড়িকে আটক করে পুলিশ। অনুসন্ধান চালিয়ে যানের ভেতরে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়। আরোহীরা উক্ত অর্থের কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে না পারায় পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক ঠিকাদারি সংস্থার ম্যানেজার। তিনি গোসাইরহাট এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ওই অর্থ নিয়ে সিতাইয়ের দিকে যাচ্ছিলেন। ধৃতদের দাবি, শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার লক্ষ্যেই এই পুঁজি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে নির্বাচনকালীন কঠোর বিধিনিষেধ অনুযায়ী নির্দিষ্ট অংকের বেশি নগদ বহনের কোনো অনুমতিপত্র তাঁদের কাছে ছিল না।
এ প্রসঙ্গে এক প্রশাসনিক আধিকারিক জানান, 'ভোটের সময় নিয়ম থাকে যে নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ বহন করা যায় না অনুমতি ছাড়া। বর্তমানে ৫০ হাজার টাকার বেশি সাথে রাখলে বৈধ কাগজপত্র দেখানো বাধ্যতামূলক। কয়েকদিন আগে অন্য একজনের থেকে ১৬ লক্ষের বেশি টাকা উদ্ধার করেছিল। নির্দিষ্ট কাগজপত্র থাকলে কোনও অসুবিধা হয় না'।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের