নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পাঁচবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার ডেপুটি স্পিকার দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিচিত ছিলেন স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবেই। কিন্তু সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এখন একাধিক প্রশ্নের মুখে রামপুরহাট। দলীয় কার্যালয়ের ঘর থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। পাশে মিলেছে সুইসাইড নোট, যেখানে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। উত্তর খুঁজছেন রাজনৈতিক সতীর্থ থেকে তদন্তকারীরা সকলেই।
দীর্ঘদিন শিক্ষকতা করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। তারপর সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হন। তৃণমূল সরকারের আমলে কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তেমনভাবে সামনে আসেনি বলেই দাবি তার সতীর্থদের। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হওয়ার পর থেকেই অনেকটা আড়ালে চলে যান আশিস। আর এবার তার রহস্যমৃত্যুতে শোকের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন।
বাড়ির কাছেই তৃণমূলের দলীয় কার্যালয়ের একটি ঘর থেকে উদ্ধার হয় তার দেহ। ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলেও জানা যায়। ঘটনায় বিস্মিত রাজনৈতিক সতীর্থরাও। কালীঘাট তৃণমূলের নেতা কুণাল ঘোষের দাবি, ' সামাজিক কলঙ্কের ভয় মেনে নিতে পারলেন না। ভালো তৃণমূল হয়েও বাঁচতে পারলেন না। বিজেপিকে এর দায় নিতে হবে। ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই।'
অন্যদিকে, যার কাছে ছাব্বিশের নির্বাচনে পরাজিত হয়েছিলেন আশিস, সেই বিজেপি বিধায়ক ধ্রুব সাহাও ঘটনায় বিস্মিত। তার দাবি, ' দিনকয়েক আগে দেখা হয়েছিল। এমনটা করবেন কিছু বোঝা যায়নি। পাঁচবছরের বিধায়ক শেষ বয়সে এসে কেন এই রকম করলেন তার তদন্ত হওয়া উচিত। প্রয়োজনে অন্য কোনও সংস্থাকে দিয়ে তদন্ত হোক। পারিবারিক কিংবা দলীয় কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হোক।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের