নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শাহজাহান শেখ মামলায় অন্যতম অভিযুক্ত ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা থেকে দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুরনো পরিচিত অপরাধীদেরই জালে তুলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দু’জনের মধ্যে একজন উত্তম সর্দার ওরফে সুশান্ত। গত বছর শাহজাহান শেখের বাড়িতে ইডির উপর হামলার ঘটনায় তিনি গ্রেফতার হয়েছিলেন। জমি দখল, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেও, এই বার ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারার ঘটনায় তাকে ফের গ্রেফতার করা হল।
ঘটনায় অপর এক অভিযুক্ত রুহুল কুদ্দুস শেখকে গ্রেফতার করা হয়েছে ন্যাজাট থানার রাজবাড়ী এলাকা থেকে। উত্তম সর্দারকে ধরা হয় দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানার হাতিশালা এলাকার একটি গোপন আস্তানা থেকে। বৃহস্পতিবার সকালে ভোলা ঘোষ রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই FIR দায়ের হয়।
তবে ভোলা ঘোষের করা FIR এ যে ৮ জনের নামের তালিকা আছে তার মধ্যে রহুল বা উত্তমের নাম নেই, যা নতুন করে রহস্য তৈরি করেছে। গ্রেফতার হওয়া রুহুল কুদ্দুসকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। তবে এই ঘটনার মূল অভিযুক্ত বলে মনে করা ঘাতক ট্রাকের চালক এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলা ঘোষ বলেন, ' আমার পুলিশের ওপর আস্থা আছে। পুলিশ ঘটনার তদন্ত করছে আমি চাই এর সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। অনেকদিন ধরে এই চক্র চলছে। শাহজাহান জেলে যাওয়ার পরেও একাধিকবার ইডি , সিবিআই আমাকে ডেকে পাঠিয়েছিল কিন্তু আমি সেটাকে সেরম গুরুত্ব দেইনি। কিন্তু এবার আমার ছেলের প্রাণ চলে গেছে আমি এবার সর চুপ থাকবো না।'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের