নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - রুখাশুখা পুরুলিয়ায় শিল্প ও পরিকাঠামোয় নতুন আশার আলো। সোমবার একসঙ্গে একাধিক বড় প্রকল্পের সূচনায় জোর দিতে চলেছে রাজ্য সরকার। রঘুনাথপুরের দুরমুটে ৪০০০ কোটি টাকার ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্ল্যান্টের ভূমিপূজন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে মানবাজারে দীর্ঘ প্রতীক্ষিত ১২৯৬.২৫ কোটি টাকার জাইকা জল প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। শিল্প থেকে পানীয় জল দুই ক্ষেত্রেই পুরুলিয়ার উন্নয়নে নতুন গতি আনার বার্তা প্রশাসনের।
শিল্পায়নের ক্ষেত্রে দীর্ঘদিন পিছিয়ে থাকা পুরুলিয়ায় এবার বড় বিনিয়োগের হাতছানি। সোমবার রঘুনাথপুরের দুরমুটে অমিত মেটালিকস লিমিটেডের উদ্যোগে গড়ে উঠতে চলা ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্ল্যান্টের ভূমিপূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। প্রায় ৪০০০ কোটি টাকা বিনিয়োগে ১৪৮ একর জমির উপর তৈরি হবে এই প্রকল্প। প্রশাসনের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরুলিয়ায় শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৬০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের আরও সাত মন্ত্রী।
শুধু শিল্প নয়, জলসংকটে জর্জরিত পুরুলিয়ার মানুষের জন্যও সোমবার গুরুত্বপূর্ণ দিন। মানবাজার ১ ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের জামদা গ্রামে দীর্ঘ প্রতীক্ষিত জাইকা জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রায় ১২৯৬.২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের মাধ্যমে পানীয় জলের সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি বা জাইকা এবং কেন্দ্র-রাজ্যের যৌথ অর্থায়নে তৈরি হচ্ছে প্রকল্পটি। উদ্বোধনী মঞ্চে জাইকার তিন প্রতিনিধির পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী এবং মুখ্যসচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিক। এদিন মানবাজার ১ ব্লকের মাধবপুর ফুটবল মাঠে প্রশাসনিক জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একাধিক সামাজিক প্রকল্পের কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের