নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দীঘার জগন্নাথধামে রথযাত্রাকে ঘিরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ১৬ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত হাওড়া-দীঘা-হাওড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এই পরিষেবা চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ও সাধারণ যাত্রীরা।
রথযাত্রা উপলক্ষ্যে প্রতি বছরই দীঘামুখী ট্রেনগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সেই পরিস্থিতি সামাল দিতেই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে রেল কর্তৃপক্ষ এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল ৯টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এরপর সাঁতরাগাছি ৯:৪৫, উলুবেড়িয়া ১০:১৫, বাগনান ১০:২৭-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়িয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে।
এছাড়াও মেচেদা, রঘুনাথবাড়ি, রাজগোদা, শহীদ মাতঙ্গিনী, তমলুক, নন্দীগ্রাম, কাঁথি এবং সুজাপুর স্টেশনেও ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকবে। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রথযাত্রীদের উদ্দেশ্যে বিশেষ আবেদন জানানো হয়েছে, সবাই যেন একটি নির্দিষ্ট ট্রেনে অতিরিক্ত ভিড় না করে এই স্পেশাল ট্রেনের সুবিধা গ্রহণ করেন। এতে যেমন যাত্রা হবে আরও স্বস্তিদায়ক, তেমনই নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণও সহজ হবে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের