নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রেশন ব্যবস্থা থেকে মিড-ডে মিল সরকারি পরিষেবার মান খতিয়ে দেখতে বুধবার একের পর এক সারপ্রাইজ ভিজিট করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বনগাঁর বিভিন্ন এলাকায় ঘুরে রেশন দোকানের অনিয়ম, স্কুলের মিড-ডে মিলের গুণমান এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা সরাসরি শুনলেন তিনি। অভিযোগের সত্যতা মিলতেই রেশন দোকানে ক্ষোভও প্রকাশ করেন মন্ত্রী।
বুধবার বনগাঁর মনিগ্রাম এলাকায় এক রেশন গ্রাহকের কাছ থেকে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ পেয়ে সরাসরি সংশ্লিষ্ট রেশন দোকানে পৌঁছে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে গিয়ে দেখা যায়, চাল মজুত থাকলেও গমের কোনও মজুত নেই। বিষয়টি নিয়ে দোকানের কর্মীদের কাছে কৈফিয়ত চান তিনি। সন্তোষজনক উত্তর না পেয়ে আধিকারিকদের ফোনে নির্দেশ দেন অবিলম্বে তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে। অভিযুক্ত রেশন ডিলারেরও খোঁজ করেন মন্ত্রী, যদিও তিনি সেদিন দোকানে উপস্থিত ছিলেন না।
এরপর শুকপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে আচমকা পরিদর্শনে যান অশোক কীর্তনিয়া। মিড-ডে মিলের রান্নাঘর, খাদ্যের মান এবং পরিকাঠামো খতিয়ে দেখেন। এমনকি নিজেও মিড-ডে মিলের খাবার খেয়ে তার গুণমান যাচাই করেন। পরে শ্রেণিকক্ষে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানতে চান, খাবার নিয়ে তাদের কোনও অভিযোগ রয়েছে কি না। একইসঙ্গে স্কুলের রেজিস্টার পরীক্ষা করে দীর্ঘদিন ধরে এক শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টিও নজরে আনেন।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের