নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাতভর তল্লাশিতে ফের উদ্ধার টাকার পাহাড়। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি চালিয়ে নগদ ১৩ লক্ষ টাকা, প্রায় ৮০০ গ্রাম সোনা এবং বিপুল সম্পত্তির নথি উদ্ধার করেছে পুলিশ। মিলেছে ১০০-রও বেশি জমির দলিল। দীর্ঘ জেরার পর রাত তিনটের পর সায়গলকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া বিপুল সম্পত্তির উৎস কী তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
শনিবার বিকেল থেকে বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশের আধিকারিকরা। তল্লাশির সময় ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন সায়গল। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি, পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধার হতে থাকে একের পর এক নথি ও সম্পত্তির তথ্য। পুলিশ সূত্রের দাবি, তল্লাশিতে ১৩ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৮০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার নামে বা বেনামে থাকা জমি ও সম্পত্তি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গেছে। এর মধ্যে ১০০টিরও বেশি জমির দলিল রয়েছে বলে জানা গেছে।
তদন্তকারীদের নজরে এখন সায়গলের সম্পত্তির উৎস। কীভাবে এই বিপুল সম্পত্তি তৈরি হল, কার নামে জমি কেনা হয়েছিল, সম্পত্তির অর্থের উৎস কী সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সায়গলকে জেরা করা হয়। দীর্ঘ জেরায় তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে বলেও পুলিশের দাবি। এরই মধ্যে সামনে এসেছে পাথর-বালি কারবারি টুলু মণ্ডলের প্রসঙ্গ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা কাজে লাগিয়ে বালি-পাথর পাচারের কারবারে সায়গলের ভূমিকা থাকতে পারে।
উদ্ধার হওয়া বিপুল সম্পত্তির কোনও অংশ টুলুর সঙ্গে যুক্ত কি না, কিংবা অন্য কারও আর্থিক যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে টুলুর একাধিক জায়গা থেকে বিপুল টাকা ও সম্পত্তির হদিশ পাওয়ার কথাও সামনে এসেছিল। তল্লাশি শেষে গভীর রাতে সায়গলকে ওই ফ্ল্যাট থেকে থানায় নিয়ে যাওয়া হয়। রাত তিনটের পর তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানাতে পারে তদন্তকারীরা।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের