নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটের প্রশিক্ষণকে ঘিরে বিশৃঙ্খলার জেরে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রানাঘাটে প্রশিক্ষণ চলাকালীন শিক্ষক আহত হওয়ার ঘটনায় সাসপেন্ড করা হল হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে। পাশাপশি, বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন।
ঘটনাটি ঘটে গত ২৭ মার্চ। সেদিন রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন বয়েজ অ্যান্ড কো-এড স্কুলে ভোটের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই প্রশিক্ষণ চলাকালীন আচমকাই বিশৃঙ্খলা তৈরি হয় এবং এক শিক্ষক আহত হন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরই পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। তদন্তে প্রাথমিকভাবে উঠে আসে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
আর এরই জেরে এবার কড়া পদক্ষেপ নিল কমিশন। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করার যে লক্ষ্য কমিশনের, তা পূরণে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে বিডিও সায়ন্তন ভট্টাচার্য যথাযথ ব্যবস্থা নিতে পারেননি। ফলে তার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের জেরেই বিডিওকে সাসপেন্ড করেছে কমিশন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের