নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য রামপুরহাট এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে আয়াস গ্রামের বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩০৪টি জিলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বাড়ির মালিক শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ আয়াস গ্রামের বাথানপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় শরিফুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হয়। পাশাপাশি আরও কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
বিস্ফোরকগুলি কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বেআইনি পাথর খাদানে বিস্ফোরণের জন্য এগুলি রাখা হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে রামপুরহাট আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
গত ১ মাসে রামপুরহাট এলাকায় একাধিকবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। ফলে ফের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সঙ্গে কোনও নাশকতার যোগ রয়েছে কিনা, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের