নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকার বদলের আবহে আর জি করের বহুচর্চিত অভয়া কাণ্ডে এল নতুন মোড়। মঙ্গলবার আচমকাই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মান্থার ডিভিশন বেঞ্চ। আদালতে তিনি জানান, এই ঘটনার তদন্তে রাজ্য জুডিশিয়াল কমিশন গঠনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সেই কারণেই আপাতত এই মামলার শুনানি চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে বেঞ্চ।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিউটিরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল ছিল গোটা বাংলা। শুধু রাজ্য নয়, দেশ-বিদেশ থেকেও সুবিচারের দাবিতে সরব হয়েছিলেন বহু মানুষ। চিকিৎসক মহল থেকে সাধারণ নাগরিক সকলের ক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই নৃশংস ঘটনা। তদন্তে পরে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
কিন্তু সেই রায়ে সন্তুষ্ট নন নিহত চিকিৎসকের পরিবার। তাদের অভিযোগ, এই ঘটনার প্রকৃত সত্য এখনও আড়ালে রয়ে গিয়েছে এবং বড় চক্রকে আড়াল করা হয়েছে। এই আবহেই নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। পরে তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।
সরকার বদলের পর মঙ্গলবার আদালতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি মান্থা। তিনি বলেন, 'এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই।' পাশাপাশি তিনি এও উল্লেখ করেন, 'এই মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, গোটা রাজ্য এবং দেশের মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছে।' বিচারপতির এই সিদ্ধান্তের পর মামলাটি এখন প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের