নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রামপুরহাটে চাঞ্চল্য। বাড়ি সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে কেন এমন চরম সিদ্ধান্ত, তা ঘিরেই এখন তৈরি হয়েছে গভীর রহস্য।
প্রাক্তন মন্ত্রী তথা পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রামপুরহাটে। বাড়ির কাছেই তৃণমূলের দলীয় কার্যালয়ের একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট ঘিরে আরও বাড়ছে রহস্য। সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ছাত্রাবস্থা থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কোনওদিন দুর্নীতিতে জড়াননি বলেও দাবি করেছেন তিনি।
পাশাপাশি শিক্ষকতা জীবনের কথা উল্লেখ করে ছাত্রদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও লিখেছেন। এরপরই রাজনীতিতে আসা ভুল হয়েছে বলে আক্ষেপের কথা উঠে এসেছে ওই নোটে। তবে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। আশিস বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ। রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি তৃণমূল সরকারের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রাক্তন এই অধ্যাপক। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হওয়ার পর থেকেই তাকে তুলনামূলকভাবে আড়ালে দেখা যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের