নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। ঘটনাটি ঘিরে তীব্র শোরগোল পড়ে গেছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত দুই তারকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সমাজমাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সে বছরের ২ মে ভোটের ফলাফল প্রকাশ হয়। যেখানে তৃণমূল জয়ী হয়েছিল। এরপরই বিকেল ৪টা নাগাদ পরমব্রত চট্টোপাধ্যায় নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। সেই বার্তার নিচে ‘হোক হোক’ লিখে সহমত পোষণ করে কমেন্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
অভিযোগ, এই ধরণের আপত্তিকর বক্তব্য থেকে উৎসাহিত হয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৎকালীন বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর ব্যাপক গণহত্যা হয়। এমনকি নারী নির্যাতনের বর্বরতা চালায় তৎকালীন শাসক শিবিরের একাংশ। নালিশে দাবি করা হয়েছে, ওই পোস্টের মাত্র ১ ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। পরবর্তীতে অন্তত ৫০ জন প্রাণ হারান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো ফাইলগুলির তদন্তে পুলিশ প্রশাসন সক্রিয় হতেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো।
আইনজীবীর দাবি, এই ধরণের উস্কানিমূলক ও উগ্র মন্তব্য সমাজে সরাসরি হিংসা ছড়াতে প্ররোচনা জুগিয়েছে। পূর্বতন নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় যে অভূতপূর্ব অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, তার নেপথ্যে এই ধরণের সেলিব্রিটিদের দায়িত্বজ্ঞানহীন সোশ্যাল মিডিয়া পোস্ট অন্যতম কারণ ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পুরো বিষয়টির আইনগত সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের