নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সপ্তাহের শুরুতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতে তাকে ফের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইডি।
সোমবার সকালেই ইডির দফতরে পৌঁছান দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই আবার তলব করা হয়েছে পাঁচু রায়কে।
তদন্তকারীদের দাবি, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে যখন পুরসভায় নিয়োগ সংক্রান্ত এই দুর্নীতির অভিযোগ ওঠে, সেই সময় দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন পাঁচু রায়। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে এবার সুজিত বসুর বয়ানের সঙ্গে তার বক্তব্য মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
ইডি সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচু রায়কে আলাদা করে দীর্ঘক্ষণ জেরা করা হবে। তার বয়ান রেকর্ড করার পর তা সুজিত বসুর দেওয়া তথ্যের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তকারীদের অনুমান, দুই বয়ানে অসঙ্গতি ধরা পড়লে আজই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ফলে সপ্তাহের শুরুতেই পুর দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও বাড়ল।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের