নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফলতা উপনির্বাচনের বিতর্কিত আবহে ফের প্রকাশ্যে এলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটে ভরাডুবি এবং পুনর্নির্বাচনের ঘোষণার পর প্রায় ১০ দিন লোকচক্ষুর আড়ালে থাকার পর শুক্রবার বন্ধ দলীয় কার্যালয় খুললেন তিনি। ফের নিজের চেনা ভঙ্গিতেই বার্তা দিলেন তিনি,'ঝুঁকেগা নহি'।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র অন্যতম চর্চিত আসনে পরিণত হয়েছিল। আর সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ছিলেন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ভোটের সময় তার সঙ্গে নির্বাচন কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক তথা এনকাউন্টার স্পেশ্যালিস্ট হিসেবে পরিচিত অজয়পাল শর্মার ঠান্ডা লড়াই বিশেষভাবে নজর কেড়েছিল।
ডায়মন্ড হারবার পুলিশ জেলায় নজরদারির দায়িত্বে এসে অজয়পাল শর্মা সরাসরি জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে তাকে সতর্ক করেছিলেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা হয়। তার পরই জাহাঙ্গিরের ‘সিংহম বনাম পুষ্পা’ মন্তব্য ভাইরাল হয়ে যায়। তিনি বলেছিলেন, 'ওনি যদি সিংহম হন, আমি পুষ্পা ঝুঁকেগা নহি।' ভোট মিটলেও বিতর্ক থামেনি। ফলতায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে ২৮৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
সেই সিদ্ধান্ত নিয়েই শুক্রবার ক্ষোভ উগরে দেন জাহাঙ্গির। দলীয় কার্যালয় খুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি, 'মাত্র ৩২টি বুথ নিয়ে অভিযোগ হয়েছিল। তাহলে ২৮৫টি বুথে পুনর্নির্বাচন কেন? এতে কে হারল? আমি?' তৃণমূল নেতা হুমায়ুন কবীরকে পাশে নিয়ে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। জাহাঙ্গিরের অভিযোগ, ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের