নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের মুখে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। নৈহাটিতে তৃণমূল নেতাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগে সংশ্লিষ্ট থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের নির্বাচনী আবহে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ঘটনাটি ব্যারাকপুরের নৈহাটি এলাকায়। অভিযোগ, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে করে এসডিও অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন। এই ঘটনাকে সামনে এনে সমাজমাধ্যমে সরব হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেন, নির্বাচনের সময়ে পুলিশের এই ধরনের ভূমিকা প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন তোলে।
অর্জুন সিংহের অভিযোগের সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যায় অশোক চট্টোপাধ্যায় পুলিশের গাড়ি থেকে নামছেন। এই ঘটনার পরই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কমিশন দ্রুত পদক্ষেপ নেয় এবং সংশ্লিষ্ট থানার আইসিকে সাসপেন্ড করার নির্দেশ দেয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্পষ্ট, ভোটের সময়ে প্রশাসনের কোনও পক্ষপাতমূলক আচরণ বরদাস্ত করা হবে না।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের