নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পুলিশের বিরুদ্ধে ‘তোলাবাজি’ ও ‘মাসোহারা’ নেওয়ার অভিযোগ তুলে বিতর্কে ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তার বিতর্কিত মন্তব্যে ব্যাপক শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে। অভিযোগের জেরে এবার খোদ পুলিশের আইনি নোটিশের মুখে পড়লেন বিজেপি বিধায়ক।
সম্প্রতি ময়নায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অশোক দিন্দা দাবি করেন, এলাকা থেকে পুলিশ নিয়মিত মাসোহারা আদায় করছে। তার অভিযোগ, সেই অর্থ সরাসরি পুলিশ সুপারের কাছে কালীঘাটে পৌঁছে যায়। এই মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় প্রশাসনিক মহলে। ঘটনার প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ' সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমাদের নজরে এসেছে। সেখানে এক সম্মানীয় পদাধিকারী দাবি করছেন, বিশেষ একটি পেশার মানুষের কাছ থেকে পুলিশ মাসোহারা নিচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং জনসমক্ষে প্রকৃত তথ্য তুলে ধরতে ময়নার বিধায়ক অশোক দিন্দাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।'
তবে নোটিশ পেলেও এখনই হাজিরা দিচ্ছেন না অশোক দিন্দা। তার আইনজীবীর পক্ষ থেকে সময় চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিধায়ক বর্তমানে বিশেষ কাজে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না। তাই তাকে কিছুটা সময় দেওয়া হোক। যদিও পুলিশ সুপার স্পষ্ট করেছেন, তদন্ত প্রক্রিয়া চলবে এবং আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের