নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের আগে বিজেপি কর্মীদের অকারণে হেনস্থার অভিযোগে পুলিশের বিরুদ্ধে সরব হলেন দলীয় প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটী পুরসভায়। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোরগোড়ায় বিধানসভা ভোট। তাই প্রচারের সূত্রে রবিবার রাতে ২১ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা লাগাচ্ছিলেন ইমন ঘোষ, মিত বৈদ্য ও বাবু সাহা। কাজ শেষে তারা স্থানীয় 'অমরা সবাই' নামক ক্লাবে বসে বিশ্রাম নিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় অতর্কিতে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। কারণ জানতে চাইলে কোনো জবাব দেওয়া হয়নি। এরপর সারারাত আটকে রাখার পর সোমবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গেরুয়া নেতৃত্ব।

বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, 'পুলিশ দলদাসের মতো কাজ করছে। কোনও কারণ ছাড়াই আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। কোন আইনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চাই। আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি, বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছি'।
আটক কর্মী ইমন ঘোষ বলেন, 'আমরা একটি রেজিস্টার্ড ক্লাবের সদস্য। সেখানে কোনওদিন বেআইনি কাজ হয় না। শুধুমাত্র বিজেপি করি বলেই আমাদের টার্গেট করা হচ্ছে। সারারাত থানায় বসিয়ে রাখা হয়েছে, এমনকি জল পর্যন্ত দেওয়া হয়নি। ৬ নং মোড়ের মাঠে জুয়া, মদ, সবই চলে তৃণমূলের মদতে। অথচ সেদিকে পুলিশের নজর নেই'।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের