নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দলবদলের জল্পনার মাঝেই স্পষ্ট অবস্থান জানালেন প্রতীক উর রহমান। আমতলায় তৃণমূল দফতরে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর অভিষেকের পাশে দাঁড়িয়ে তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও টিকিট চান না। এমনকি দল প্রস্তাব দিলেও তা নেবেন না বলেই জানিয়েছেন অভিষেককে। এই ঘোষণা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শনিবার আমতলায় তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রতীক উর রহমান ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিন ধরেই তার দলবদল নিয়ে জোর জল্পনা চলছিল। সমাজমাধ্যমে অভিযোগ উঠেছিল, তৃণমূলের সঙ্গে ‘ডিল’ করেই তিনি দল বদল করেছেন এবং প্রার্থী হওয়ার আশ্বাস পেয়েছেন। এই অভিযোগের জবাবে অভিষেক বলেন, ' প্রতীক উর নিজেই এসে বলেছে, সে টিকিট নেবে না। দলের কাজ করবে।'
সিপিএমকে কটাক্ষ করে অভিষেক আরও বলেন, 'আপনাদের গায়ে জ্বালা কেন? কারণ প্রতীক আপনাদের হ্যাঁ-তে হ্যাঁ মেলায়নি বলে। যারা স্নো পাউডার মেখে বসে, তাদের গায়েই জ্বালা। আমি কিছু বলার আগে এসে বলেছে, টিকিট নেব না। দলের কাজ করব। রাজনীতিতে চাওয়া-পাওয়া নেই এমন কজনকে পাওয়া যায়?'
অভিষেকের আরও বক্তব্য , 'মানুষের জন্য কাজ করতে চাইলে দলটা বড় কথা নয়। আলিমুদ্দিন সার্টিফিকেট দেবে, তারপর একজন বামপন্থী হবেন? ওর চাওয়া-পাওয়া নেই। ঋতব্রত কিছু চায়নি। কানহাইয়া চলে গিয়েছে কংগ্রেসে।'
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের