নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহুদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করে রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং সাংবাদিক স্বর্ণালী সরকার। গঙ্গার বুকে ভাসমান বিলাসবহুল পোলো ফ্লোটেলে একান্ত ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হল তাঁদের বিয়ে। উপস্থিত ছিলেন রাজনীতি ও সাংবাদিকতা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়ে দিলেন সকলেই।
দীর্ঘদিন ধরেই সাংবাদিক স্বর্ণালী সরকার এবং বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সম্পর্ক নিয়ে রাজনৈতিক ও সাংবাদিক মহলে নানা জল্পনা চলছিল। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি দুজনের কেউই। এমনকি তাদের একসঙ্গে প্রকাশ্যেও খুব কম দেখা যেত। সেই কারণেই রবিবার তাদের বিয়ের খবর অনেকের কাছেই ছিল বড় চমক। গঙ্গার বুকে ভাসমান বিলাসবহুল ‘পোলো ফ্লোটেলে' একান্ত ব্যক্তিগত পরিসরে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান।
তবে দুপুরেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় গায়ে হলুদের ছবি। হলুদ পাঞ্জাবিতে শঙ্কুদেব এবং হলুদ শাড়ি, ফুলের গয়না ও সানগ্লাসে স্বর্ণালীর সাজ নজর কেড়েছিল সকলের। বিয়ের মূল অনুষ্ঠানেও ছিল বাঙালিয়ানার ঐতিহ্য। লাল বেনারসি, ভারী সোনার গয়না এবং গোলাপের মালায় সজ্জিত কনে স্বর্ণালী সরকার ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। অন্যদিকে, লাল পাঞ্জাবিতে বর শঙ্কুদেবও ছিলেন সমান নজরকাড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ বিজেপির একাধিক নেতা এবং সাংবাদিক মহলের বহু পরিচিত মুখ।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের