নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। প্রার্থী নির্বাচনকে ঘিরে যখন দলীয় অসন্তোষ প্রকাশ্যে আসছে, ঠিক সেই সময় বিস্ফোরক অভিযোগ করলেন মৃণালকান্তি দেবনাথ। ২০১৯ সালের বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দাবি করেছেন, তাকে প্রার্থী করার বিনিময়ে এক কেন্দ্রীয় নেতা ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মৃণালকান্তি দেবনাথ। তার অভিযোগ, ' ২০১৯ সালে আমি প্রার্থী হওয়ার পাঁচদিন পর দিল্লি থেকে এক নেতা ফোন করে জানতে চান, আমি কি টাকা দিয়েছি? আমি জানাই, কোনও টাকা দিইনি।' বিজেপি নেতার আরও বিস্ফোরক অভিযোগ, ' আমাকে প্রার্থী হওয়ার জন্য ওনাকে ৫০ লক্ষ টাকা দিতে হবে। আমি তাকে স্পষ্ট জানাই, প্রার্থী হওয়ার জন্য কখনও কাউকে টাকা দিইনি, আর দেবও না।'
মৃণালবাবুর অনুমান, তৎকালীন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ই ঘুরপথে সেই টাকা চেয়েছিলেন, যদিও তিনি সরাসরি কারও নাম নেননি। একই সঙ্গে তিনি বর্তমান বিজেপির সংগঠন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ' হাবড়ায় কি কোনও যোগ্য প্রার্থী ছিলেন না? কেন বনগাঁ থেকে প্রার্থী এনে দাঁড় করাতে হবে?' মৃণালবাবু আরও জানান, এবার দল তাকে প্রার্থী করতে চাইলেও তিনি রাজি হতেন না। বর্তমানে তিনি দলের কোনও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে চান না বলেও জানান, যদিও মতাদর্শগত সমর্থন তার থাকবে।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের