নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - বিধানসভা ভোটের রণদামামা বেজে গেছে। গতকাল প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। টিকিট পেতেই প্রচার ময়দানে নেমে পড়ছেন বিজেপি প্রার্থীরা। কেউ দলীয় কর্মীদের নিয়ে আবার কেউ ঢাক ঢোল সঙ্গে নিয়ে। তেমনই আড়ম্বর করে ভোটের ময়দানে নামলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ।

ঝাড়গ্রাম বিধানসভা থেকে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন লক্ষ্মীকান্ত সাউ। টিকিট পাওয়ার পর থেকেই পুরোদমে ভোটের প্রচারে নেমে পড়লেন। মঙ্গলবার সকাল থেকেই দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে মানুষের কাছে আশীর্বাদ চাইলেন তিনি। অনেকেই তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন। গেরুয়া রংয়ের উত্তরীয় পরিয়ে ঝাড়গ্রাম কলেজ মোড় থেকে যাত্রা শুরু করেন লক্ষ্মীকান্ত সাউ। সকলের দৃষ্টি আকর্ষণ করে এই মিছিল। নিজের হাতে দেওয়াল লিখনের কাজও করেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। ভাই , বোনেদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। নিজের হাতে রং তুলি নিয়ে দলীয় প্রতীক আঁকেন।

ভোটের প্রচারে নেমেই লক্ষ্মীকান্ত সাউ বলেন , "রাজ্যের মানুষ অনেক দুর্নীতি দেখেছে আর নয়। এবার ভোটে বদল নিশ্চিত। নরেন্দ্র মোদি যেভাবে সকলের উদ্দেশ্যে কাজ করছেন সেখানে বাংলায় বিজেপি ছাড়া আর কোনো গতি নেই। এই রাজ্য থেকে দুর্নীতির সরকার হাঁটাতে হবে। এবার ভোটে মানুষ বুঝিয়ে দেবে তারা কাকে চায়। বিজেপি এলে উন্নয়ন অবধারিত। রাজ্য সরকার যা পারেনি তার থেকে দ্বিগুণ কাজ করে দেখাবে বিজেপি। তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গেছে।"
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের