নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুজোর আবহে মর্মান্তিক ঘটনা। পঞ্চমীর সকালে খড়দহের মিলনগড় এলাকার একটি আবাসন থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শারদোৎসবের মধ্যেও শহরের বুকে ঘটল মর্মান্তিক ঘটনা। খড়দহের মিলনগড় এলাকার একটি আবাসন থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচাগলা দেহ। মৃত ব্যক্তির নাম প্রকাশ সেন। দিন তিনেক ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছিল না। শনিবার সকালে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এরপর খড়দহ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে আবাসনের নিচতলার ঘর থেকে প্রকাশবাবুর মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশ সেন আবাসনের মালিক ছিলেন। তবে তিনি নিচতলার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ও ছেলে-মেয়ে থাকতেন একই আবাসনের তৃতীয় তলায়। কী কারণে মৃত্যু ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের