নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সেবাশ্রয় ঘিরে এবার উঠল অত্যন্ত গুরুতর অভিযোগ। বিরল রোগে আক্রান্ত এক শিশুকন্যার চিকিৎসায় গাফিলতি ও আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ তুলল পরিবার। আর যার জেরেই শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে কাঁধ থেকে কেটে বাদ দিতে হয়েছে শিশুটির ডান হাত। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার বাসিন্দা কৃতী মান্নার পরিবার জানিয়েছে, জন্ম থেকেই বিরল রক্তনালির জটিল রোগে আক্রান্ত ছিলেন শিশুটি। আক্রান্ত শিশুটির চিকিৎসা কলকাতা, ভেলোর এবং পরে দিল্লির এইমসে চলছিল। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসার বিপুল খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই কারণেই আর্থিক সহায়তার আশায় তারা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন।
পরিবারের অভিযোগ, আর্থিক সাহায্যের পরিবর্তে তাদের ‘সেবাশ্রয়’ শিবিরের মাধ্যমে চিকিৎসার আশ্বাস দেওয়া হয়। এরপর বিভিন্ন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সহযোগিতা মেলেনি। পরে পানাকুয়া সেবাশ্রয় শিবিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ফের সাহায্যের আবেদন জানানো হলেও, শিশুটিকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ, এর মধ্যেই রোগের অবস্থা দ্রুত জটিল হয়ে ওঠে। শেষপর্যন্ত দিল্লি ও বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে শিশুটির প্রাণ বাঁচাতে কাঁধ থেকে ডান হাত কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। পরিবারের আরও অভিযোগ, বারবার আর্থিক সহায়তার আবেদন করেও কোনও সাহায্য পাননি তারা। পাশাপাশি তাদের অনুমতি ছাড়াই শিশুটির ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকার কর্মসূচি নিয়ে প্রকাশিত ‘নীরব বিপ্লব’ নামে একটি প্রকাশনায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় বুধবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সেবাশ্রয়ের এই অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের