নিজস্ব প্রতিনিধি, হুগলি - কাজ দেওয়ার কথা বলে এক যুবতীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল হুগলির কোন্নগরে। বৃহস্পতিবার সকালে বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই যুবতী কাজের খোঁজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। তাকে কানাইপুরের একটি বাড়িতে রঙের কাজের জন্য ডাকা হয়। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর সকাল সাড়ে ১০টা নাগাদ তাকে একা পেয়ে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে না জানানোর জন্য তাকে টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ।
তবে টাকার প্রলোভনে চুপ থাকেননি ওই যুবতী। নির্যাতনের পরই ফোন করে স্বামীকে গোটা ঘটনা জানান তিনি। এরপর তার স্বামী কানাইপুরে পৌঁছন এবং স্ত্রীকে নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যান। নির্যাতিতার অভিযোগ, ওই বাড়িতে আরও দু’জন কল মিস্ত্রি কাজ করছিলেন। তাঁরা চলে যাওয়ার পরই বাড়িতে তাঁকে একা পেয়ে অভিযুক্ত এই ঘটনা ঘটায়। পরে টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
এদিকে, ঘটনার পর চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়ার অভিযোগ তুলেছেন নির্যাতিতা ও তার স্বামী। তাদের দাবি, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। চিকিৎসক না থাকায় নির্যাতিতার শারীরিক পরীক্ষা সময়মতো করা হয়নি বলে অভিযোগ। তাদের আরও দাবি, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে হাসপাতালে অপেক্ষা করছিলেন তারা। রাত ৯টার আগে চিকিৎসক আসবেন না বলে জানানো হয়েছিল। পরে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন নির্যাতিতা।
ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার দাবি, 'রঙের কাজ করতে গিয়েছিলাম। আমার কাছে সম্মান বড়। অভিযুক্তের শাস্তি চাই।' ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে দেরির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের