দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান - দেশজুড়ে চলা সাইবার প্রতারণার একটি বড় চক্রের হদিশ মিলল বর্ধমানে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ। ধৃতদের নাম বিজয় দেবনাথ, শিবম বিশ্বাস, তরুণজিৎ দেবনাথ এবং শুভ বালা। তাঁদের বাড়ি নাদনঘাট থানার চম্পাহাটি ও হাটশিমলা এলাকায়। তদন্তে উঠে এসেছে, ২৮টি সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা ঢুকেছিল। এই অ্যাকাউন্টগুলির সঙ্গে ৬০টিরও বেশি সাইবার প্রতারণার যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
রাজ্য সাইবার ক্রাইম দফতরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করে বর্ধমান সাইবার থানা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সমুদ্রগড়ের নসরৎপুরের রেলবাজার শাখার কয়েকটি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। এরপর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেন আধিকারিকরা। তদন্তে আরও জানা যায়, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রতারণার টাকা লেনদেন করা হত।
তদন্ত এগোতেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসে। ছ’জন পয়েন্ট অব সেল বা পিওএস এজেন্টের নাম সামনে আসে। পাশাপাশি ২৬৮টি সন্দেহজনক মোবাইল নম্বরেরও হদিশ পান আধিকারিকরা। অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে ওই এজেন্টদের মাধ্যমে সিমকার্ড নেওয়া হয়েছিল। পরে সেই নম্বর ব্যবহার করে ভুয়ো কল ও এসএমএস পাঠানো হত। ইনভেস্টমেন্ট ফ্রড থেকে শুরু করে ডিজিটাল অ্যারেস্টের মতো বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগ রয়েছে।
এরপর টেলিকম সংস্থাগুলির কাছ থেকে সন্দেহজনক নম্বরগুলির কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম এবং কল ডিটেলস রেকর্ড সংগ্রহ করেন তদন্তকারীরা। ব্যাঙ্ক থেকেও সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির কেওয়াইসি এবং অ্যাকাউন্ট খোলার নথি নেওয়া হয়। সেই নথিগুলি খতিয়ে দেখে চার অভিযুক্তের নাম সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর। এরপর চম্পাহাটি ও হাটশিমলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের