নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পাউরুটি কেনাকে কেন্দ্র করে হাওড়ায় তুমুল চাঞ্চল্য। দোকানের সামনে হঠাৎ বোমাবাজি একদল দুষ্কৃতীর। দোকানের মালিকের সঙ্গে বচসার জেরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয় ৫ জন। এহেন ঘটনার পরই আতঙ্কিত জগৎবল্লভপুরের এলাকাবাসীরা।

সূত্রের খবর , ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায়। তিন দুষ্কৃতী দোকানে পাউরুটি কিনতে যায়। হঠাৎই দোকানের মালিকের সঙ্গে বচসা শুরু হলে বাইরে থেকে লোক ডেকে বোমাবাজি করে তারা। শুধু দোকানের সামনেই নয় , রাস্তার অন্যান্য জায়গাতেও বোমা ফেলতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন দোকানের ২ সহ এলাকার ৩ জন। আহতদের আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক স্থানীয় জানিয়েছেন , "সবকিছু তো ঠিকঠাকই ছিল। দেখলাম দোকানের মালিকের সঙ্গে তিনজনের অশান্তি হচ্ছে। বেকারী ফ্যাক্টরীর নাম উঠে আসছিল বারবার। এই চলতে চলতে হঠাৎই একদল লোক বাইরে থেকে এসে বোমাবাজি শুরু করল। আমি সঙ্গে সঙ্গে জায়গা থেকে সরে যাই। সকলেই ওই জায়গার আশপাশ থেকে সরে যায়। হঠাৎ দেখি রাস্তার ওপরেও বোমা মারতে শুরু করে দুষ্কৃতীরা। সকলেই ঘটনায় ভীষণ আতঙ্কিত হয়ে পরে। লাগাতার প্রায় ১৫-২০ টা মত বোমা মারে তারা। এরপর পুলিশ আসার আগেই যদিও দুষ্কৃতীরা ঘটনাস্থল ত্যাগ করেন।"
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের