নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের উত্তাপে ফের অশান্তির অভিযোগ পানিহাটিতে। প্রচারে বেরিয়ে হেনস্তার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
অভয়ার মা পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনিত হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়েছিল। বুধবার পানিহাটির ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই সময়ই তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। প্রার্থীর দাবি, শুধু কটূক্তিই নয়, তাকে মারধরের চেষ্টাও করা হয়। বিজেপির তরফে অভিযোগ, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে একদল মহিলা প্রথমে ফুল ছিটিয়ে কটাক্ষ করেন। পরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিক আক্রমণের চেষ্টা চালান।
ঘটনায় বিজেপি প্রার্থী রত্না দেবনাথের অভিযোগ, ' তৃণমূল দুষ্কৃতীরা আমাকে মারধরের চেষ্টা করেছে। আমার বিশেষ লাগেনি। কর্মীদের লেগেছে। আমার মেয়েকে মেরে ক্ষান্ত হয়নি। এবার ভাবছে আমাকে মারবে। আমাকে এইভাবে থামানো যাবে না।'
হুঙ্কার দিয়ে অভয়ার মা বলেন, ' অভয়ার মাকে এইভাবে থামানো যাবে না। বাংলার সব মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমি লড়াই করে যাব। যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের জেলে পাঠাবো। শেষ দেখে ছাড়বো এদের।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের