নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা- বর্ষায় সুন্দরবনে ইলিশের স্বাদ নিতে গিয়ে এমন অভিজ্ঞতা হবে, তা বোধহয় কল্পনাও করেননি পর্যটকরা। নদীর বুকে ভেসে ইলিশের নানা পদে যখন জমিয়ে খাওয়া-দাওয়া চলছিল, ঠিক তখনই আচমকা দেখা মিলল সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের। চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা।
সুন্দরবনের চোরাগাজিখালি এলাকায় বৃহস্পতিবার এই বিরল দৃশ্যের সাক্ষী হন পর্যটকদের একটি দল। জানা গিয়েছে, ইলিশ উৎসবে যোগ দিতে সুন্দরবনে গিয়েছিলেন তারা। নদীপথে ঘোরার পাশাপাশি নৌকায় বসেই ইলিশ ভাজা, ইলিশ ভাপা-সহ একাধিক পদে জমিয়ে খাওয়া চলছিল। সেই সময়ই নদীর জলে নজরে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার।
দেখা যায়, বিশালাকার বাঘটি নদী সাঁতরে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। মাঝ নদীতে শরীরের বেশিরভাগ অংশ জলে ডুবিয়ে রেখে শুধু মাথার কিছুটা অংশ জলের উপরে রেখেই এগিয়ে যায় সে। আচমকা এমন দৃশ্য দেখে চমকে ওঠেন পর্যটকরা। মুহূর্তের মধ্যেই নৌকায় শুরু হয়ে যায় হইচই। অনেকেই মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ধরে রাখার চেষ্টা করেন।
বর্ষার মরশুমে সুন্দরবনের ইলিশ উৎসবকে ঘিরে পর্যটকদের ভিড় বাড়ে। ইলিশের স্বাদ নেওয়ার পাশাপাশি সুন্দরবনের নদী, জঙ্গল, বন্যপ্রাণ দেখার সুযোগও থাকে এই সফরে। তবে রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়া সবসময়ই ভাগ্যের ব্যাপার। ফলে ইলিশ উৎসবে এসে একেবারে চোখের সামনে বাঘের দেখা মেলায় পর্যটকদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার
গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা
ডাউন লোকাল আটকে অবরোধ , ভোগান্তিতে যাত্রীরা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
দীর্ঘদিন জামিনে থাকা পূজাকেও রায়ের পর জেলে পাঠানো হয়
আটক ১০ জনের মধ্যে ৫জন পুরুষ, ২জন মহিলা ৩ শিশু রয়েছে
এসএসবির মঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসা অমিত শাহের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের