নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - রানিগঞ্জে ফের ধসের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল এলাকায়। শুক্রবার সকালে রানিগঞ্জের এগারা গ্রামের বাদাম বাগান এলাকায় আচমকা মাটি ধসে যায়। ধসের একদিকে রয়েছে একটি বেসরকারি স্কুল, অন্যদিকে রয়েছে বাগান, শিশুদের খেলার মাঠ। ফলে ধস আরও বাড়লে আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আচমকাই বাদাম বাগান এলাকায় মাটির একটি অংশ ধসে যায়। ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধসের পর সময়ের সঙ্গে এর পরিধি আরও বাড়বে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ধস কবলিত এলাকাটি ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে ‘DANGER’ লেখা সতর্কতামূলক বোর্ড লাগানো হয়েছে। ওই এলাকায় সাধারণ মানুষ যাতে প্রবেশ না করেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে, আগামী দিনে ধস আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা বর্ণালী সিংহ দাস জানান,"ছোটবেলা থেকেই আমরা জানি, এই জায়গাটা ধসপ্রবণ। এবার যেখানে ধস নেমেছে, তার একেবারে পাশেই নন্দলাল জেলা স্কুল। সেখানে অনেক বাচ্চা পড়াশোনা করে, পাশেই মাঠে খেলাধুলাও করে। ধস আরও বাড়তে থাকলে স্কুলটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। আপাতত প্রশাসনের পক্ষ থেকে জায়গাটি ঘিরে ‘DANGER’ বোর্ড লাগানো হয়েছে, কিন্তু স্কুলটি পাশে থাকায় আমরা এখনও চিন্তায় আছি।"
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি
একই পরিবারের তিন তরুণীর শরীরে অস্বস্তি
কোথাও কোথাও মূল খরচও উঠছে না বলে দাবি ব্যবসায়ীদের
চোখের সামনে বাঘের এমন দৃশ্য দেখে কার্যত আহ্লাদে আটখানা পর্যটকরা
নিউ দীঘায় শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব
জানুন নতুন সরকারি বাসে সময়সূচি আর বিভিন্ন গন্তব্যের ভাড়া
প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মহিলাদের
মাকে দেখতে যাওয়ার পথেই ট্রেন দুর্ঘটনা, একই দিনে মা-ছেলেকে হারাল পরিবার
গ্যাস লিক সহ অগ্নিকান্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার সহ ত্রাণকাজের প্রস্তুতি যাচাই
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা
ডাউন লোকাল আটকে অবরোধ , ভোগান্তিতে যাত্রীরা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
দীর্ঘদিন জামিনে থাকা পূজাকেও রায়ের পর জেলে পাঠানো হয়
আটক ১০ জনের মধ্যে ৫জন পুরুষ, ২জন মহিলা ৩ শিশু রয়েছে
এসএসবির মঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসা অমিত শাহের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের