নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যের রাজনৈতিক অঙ্গনে যখন একের পর এক তদন্ত, গ্রেফতারি এবং জিজ্ঞাসাবাদ ঘিরে চাঞ্চল্য তুঙ্গে, তখন নতুন করে জল্পনা উসকে দিল কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে পুলিশের অভিযান। রবিবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিধায়কের উদয় ভিলায় পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তবে কিসের জন্য তল্লাশি অভিযান সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বাহিনী কামারহাটিতে মদন মিত্রের বাসভবন উদয় ভিলায় পৌঁছায়। জানা গেছে, বাড়িটি প্রথমে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে পুলিশ ভিতরে প্রবেশ করে। ঘটনার সময় মদন মিত্র বাড়িতে উপস্থিত ছিলেন না। তার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি দক্ষিণ কলকাতার বাসভবনে ছিলেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে জমির উপর ‘উদয় ভিলা’ নির্মিত হয়েছে, সেই জমির মালিকানা নিয়েই তদন্তকারীদের আগ্রহ। অভিযোগ, জমিটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠানের আওতায় ছিল, যেখানে মহিলাদের স্বনির্ভরতার জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালিত হত। অভিযোগ উঠেছে, ২০১১ সালের পর থেকে ওই জায়গার ব্যবহার ও দখল নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন জমি দখল, জমির ব্যবহার এবং সেখানে কোনও বেআইনি কার্যকলাপ চলত কি না। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। রাজ্যে সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতা ও বিধায়ককে ঘিরে তদন্ত চলার আবহেই এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের