নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - জনসমক্ষে হতে চলা বাল্যবিবাহ রুখে দিল পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জে। এমন তৎপরতা প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর। এই ঘটনায় সমাজের কাছে স্পষ্ট বার্তা যায়- প্রশাসন অন্যায়ের সঙ্গে আপস করবে না।
স্থানীয় সূত্রে জানা গেছে , পশ্চিমবঙ্গ সরকারের সচেতনতা, কঠোর নজরদারি সত্ত্বেও বাল্যবিবাহের চেষ্টা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ১৪ বছরের এক নাবালিকার সঙ্গে ২৫ বছরের মুলুক চাঁদের বিয়ের আয়োজন হয়েছে। বৃহস্পতিবার রাতে সাদ্দাম শেখের বাড়িতে চলছিল প্রস্তুতি।

এরপর আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এসআই ইনসান আলি ও সুমন্ত কুমার দাস অভিযান চালায়। তাঁদের দ্রুত পদক্ষেপে বিয়ে বন্ধ করা হয়। হাতেনাতে ধরা পড়েন বর, তার সঙ্গী আনিসুর রহমান (২৭)। ধৃতদের বাড়ি দিঘিরপাড়া গ্রামে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি শেরওয়ানি সেট, পাগড়ি টুপি, শাড়ি। জানা গেছে, কিশোরীর বাবা কর্ম সূত্রে ভিনরাজ্যে থাকেন। ঘটনার পর মেয়ের মা এলাকা ছেড়ে পালিয়েছেন।
পুলিশ আধিকারিক সুমন্ত কুমার দাস জানান, 'ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। প্রয়োজনে নাবালিকার পরিবারের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে নাবালিকাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে রক্ষা পাবে'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের