নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দুর্নীতির অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধর করল এলাকাবাসী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। শেষ পর্যন্ত তাঁদের হস্তক্ষেপেই তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুশান্ত দাস দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। পাশাপাশি তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিও। এলাকায় তিনি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের কথা সামনে আসছিল। একশো দিনের কাজের টাকা আত্মসাৎ, আবাস যোজনায় অনিয়ম, উন্নয়ন প্রকল্পের অর্থ বণ্টনে দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়াও রাস্তার ধারের গাছ কেটে বিক্রির অভিযোগও রয়েছে। বিভিন্ন প্রকল্পের টাকা ব্যবহারে স্বচ্ছতার অভাবের কথাও জানান বাসিন্দাদের একাংশ।

স্থানীয়দের বক্তব্য, বিতর্কের তালিকা এখানেই শেষ নয়। বেআইনিভাবে জলাশয় ভরাটে মদতের কথাও সামনে আসে। কয়েকজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর বিষয়েও ক্ষোভ রয়েছে এলাকার একাংশের মধ্যে। বাসিন্দাদের দাবি, এই সমস্ত বিষয়ে জবাব দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সুশান্ত দাস। সেই সঙ্গে মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেই জন্য একটি নির্দিষ্ট দিনও ঠিক করা হয়। কিন্তু সেই দিনে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ক্ষোভ আরও বাড়তে থাকে।
এরপর শুরু হয় বিক্ষোভ। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে হেনস্তা ও মারধরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এরপর তাঁকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। অনেকের মতে, সময়মতো পুলিশ না পৌঁছলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাঁদের তৎপরতায় বড়সড় অঘটন এড়ানো গেছে বলেও মত স্থানীয়দের একাংশের।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সুশান্ত দাসের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের দাবি, তিনি প্রায়শই রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করতেন। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করতেন বলেও এলাকার অনেকের দাবি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
অভিযোগকারীদের অন্যতম সুমতি কাজী বলেন, 'আমার বাড়িতে এসে বলা হয়েছিল ২০ হাজার টাকা দিলে সরকারি ঘর পাইয়ে দেওয়া হবে। সেই কথা বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। পরে আরও টাকা চাওয়া হয়। কিন্তু এতদিন কেটে গেলেও ঘর পাইনি। আমরা বিষয়টি জানতে চাইলে স্পষ্ট কোনও উত্তর দেওয়া হয়নি। আমাদের এড়িয়ে চলে'।
একাধিক আইনে মামলা রুজু করেছে পুলিশ
শুক্রবার নিজের আইনজীবীকে নিয়ে হাজিরা দেন
বিতর্কিত মন্তব্যে ফের খবরের শিরোনামে হুমায়ুন কবীর
হয়রানির অভিযোগে আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের দাবি
ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে NIA এর হাতে গ্রেফতার হন শওকত মোল্লা
অভিযানে উদ্ধার মোবাইল ফোন ও নগদ টাকা
গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশের অভিযান
গাড়িচালক ও পথচারীদের হাতে তুলে দেওয়া হলো সচেতনতামূলক লিফলেট
প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ , গ্রেফতার ১
লিজের মেয়াদ ২০৩২-৩৩ সাল পর্যন্ত রয়েছে বলে দাবি হুমায়ুন কবীরের
আর্থ মুভারে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ
শওকত মোল্লার ক্যাফে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
এদিন দুর্গাপুর থেকে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন দোলা সেন
খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে চলেছে
ডিম হামলায় বিজেপিকে তোপ মহুয়া মৈত্রের
এক মাসেই ১০২৮ মৃত্যু, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবীণরা
ফারুকাবাদের ঐতিহাসিক শিখ ধর্মস্থল ভেঙে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা পাকিস্তানে
হৃদপিণ্ড-ফুসফুস-মস্তিষ্ক গায়েব! ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ
সম্পর্ক স্বাভাবিক হোক! মোদি-শাহবাজকে খোলা চিঠি ভারত-পাকিস্তানের বিশিষ্টজনদের
জলবণ্টন চুক্তি কার্যকর না হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের