নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - বৈধ নথি ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। দার্জিলিং ঘুরতে গিয়ে ধরা পড়েন ওই ব্যক্তি। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সত্যজিৎ রায়। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। দালালকে ২০ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হয়ে প্রায় ১৫ দিন আগে ভারতে প্রবেশ করেন তিনি। ভারতে প্রবেশের পর দার্জিলিংয়ে বেড়াতে যান। সেখানেই পুলিশের নজরে আসেন। বৈধ পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কোনও নথি দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দাবি করেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে তিনি দেশ ছেড়ে ভারতে এসেছেন। তার পরিকল্পনা ছিল ভারতে জমি কিনে স্থায়ীভাবে বসবাস করার। বর্তমানে ধৃতকে ফাঁসিদেওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশে কোনও দালালচক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের