নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – SIR আবহে BLO-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ফোন করে ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশিদের নাম মোটা অঙ্কের টাকা চাইছেন BLO. এমনই অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক BLO-র বিরুদ্ধে। ভাইরাল হয়েছে অডিও ক্লিপ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, অভিযুক্ত BLO-র নাম চন্দ্রকান্ত মণ্ডল। বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়ায়। ১২০ নম্বর বুথ। পেশায় বয়রা ঝাউখালি প্রাইমারি স্কুলের শিক্ষক। ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে, ৫ জন বাংলাদেশির জন্য ৫০ হাজার টাকা চাইছেন BLO চন্দ্রকান্ত মণ্ডল। বিডিও এডিও মাইক্রো অবজারভারের নাম করে সেই টাকা চাওয়া হয়েছে। বয়রা নপাড়ার ১২০ নম্বর বুথের ইসমাইল মন্ডলের সঙ্গে চন্দ্রকান্ত মণ্ডলের কথোপকথন। ইসমাইল মণ্ডল একজন বাংলাদেশী। পরিবার নিয়ে এখানে থাকেন।
বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর মেলের মাধ্যমে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওর কাছে BLO-র বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে চিঠি করে অভিযোগ জানিয়ে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল ধর বলেন, “এক বাংলাদেশির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, পাঁচটা নাম তুলে দেবেন, তার জন্য ৫০ হাজার টাকা নেবেন। অডিয়োটা আমাদের কাছে এসেছে। আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। সত্যিই যদি BLO এই ধরণের কাজ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।“
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের