নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নৈহাটি স্টেশন সহ বড়মার মন্দিরকে ঘিরে প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। যানজট নিয়ন্ত্রণে এবার টোটো চলাচলে কড়া পদক্ষেপ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ১ সেপ্টেম্বর থেকে ৮৫ নম্বর রুটে সম্পূর্ণ বন্ধ থাকবে টোটো চলাচল।
প্রশাসন সূত্রে জানা গেছে , নৈহাটিতে যানজট ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করছে পুলিশ প্রশাসন। তারই অংশ হিসেবে রামকৃষ্ণ মোড়ে নতুন ট্রাফিক গার্ড বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি কুতুবউদ্দিন বখতিয়ার, বিজপুরের এসিপি সৌমেন্দু সরকার, নৈহাটির এসিপি দেবাদিশ দাস, ডিসি রাজনারায়ণ মুখার্জি-সহ পুলিশের একাধিক আধিকারিক। নতুন ট্রাফিক বুথ চালু হওয়ার ফলে যান চলাচল নিয়ন্ত্রণ, যানজট মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে বলে পুলিশের আশা।
এদিকে, ১ সেপ্টেম্বর থেকেই নৈহাটিতে টোটো নিয়ন্ত্রণে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। ট্রাফিকের তরফে জানানো হয়েছে, ৮৫ নম্বর রুটে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। তবে জরুরি পরিস্থিতিতে কোনও অসুস্থ রোগী টোটোতে থাকলে মানবিক কারণে বিষয়টি বিবেচনা করা হবে। স্কুলছাত্রীদের ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন ডিসি। নৈহাটি স্টেশন, বড়মার মন্দির, আর বি সি কলেজ এবং সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের বসতভিটেকে ঘিরে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে বহু মানুষের যাতায়াত।
স্থানীয় বাসিন্দাদের কাছেও এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার অন্যতম ভরসা টোটো। ফলে টোটো চলাচলে নিয়ন্ত্রণ জারি হওয়ায় বিকল্প যাতায়াত ব্যবস্থা কী হয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের। আগামী দিনে নৈহাটির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ট্রাফিক পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। যানজট কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার।
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের