নিজস্ব প্রতিনিধি , হুগলী - বাজারে সন্ধ্যার ব্যস্ত সময়। ফাস্টফুডের দোকানে এগরোল-মোগলাইয়ের ভিড়, পাশের চায়ের দোকানে জমজমাট আড্ডা। আর ঠিক সেই সময়েই হাজির ২ বিশেষ অতিথি। গত ৪ বছর ধরে নিয়ম করে ভাণ্ডারহাটি বাজারে এসে স্থানীয়দের সঙ্গে দিব্যি সময় কাটায় হনুমান জুটি। কখনও বাইকে বসে, কখনও পকোড়া-বাদাম খেয়ে, শেষে এক ভাঁড় চা খেয়েই নাকি তাদের বিদায়!
স্থানীয় সূত্রে জানা গেছে , ভাণ্ডারহাটি বাজারে একটি ফাস্টফুডের দোকান রয়েছে। সেখানে এগরোল, মোগলাই, পকোড়া থেকে নানা খাবার বিক্রি হয়। অফিস ফেরত মানুষজনও নিয়মিত এই দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরেন। পাশেই রয়েছে চায়ের দোকান। সন্ধ্যা নামলেই সেখানে স্থানীয়দের আড্ডা জমে ওঠে। আর সেই সময়েই গত ৪ বছর ধরে নিয়ম করে বাজারে হাজির হয় ২ হনুমান। স্থানীয় বাসিন্দা সৌমিত্র পুরকাইত ফাস্টফুডের দোকানের সামনে বাইক রাখলেই যেন তাদের আনন্দ আরও বেড়ে যায়। দিব্যি এসে বাইকের ওপর বসে পড়ে তারা। যেন বাইকটাই তাদের সিংহাসন।
হনুমান জুটির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বাজারে শুরু হয়ে যায় হইচই। তবে আতঙ্কে নয়, বরং ভালোবাসায়। কেউ ডাক দেন, ‘ওরে এসে গেছে।’ আবার কেউ সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘পকোড়া নিয়ে এসো।’ সোমবার সন্ধ্যায় অবশ্য জুটির একজনই হাজির হয়েছিল। নিয়ম মেনে তার সামনে এক প্লেট পকোড়া এগিয়ে দেন ফাস্টফুড দোকানের কর্মী অভিজিৎ দোলুই। বেশ আয়েশ করেই একটা একটা করে পকোড়া খেয়ে নিল হনুমানটি। এরপর বায়না বাদামের। সেটিও হাজির। পথচলতি মানুষজনও কলা এগিয়ে দেন। সেগুলিও বেশ তৃপ্তি করে খেয়ে নেয় সে।
তবে খাওয়াদাওয়া শেষ হলেও বাজার ছাড়ার কোনও তাড়া নেই। তখন স্থানীয় অলক চক্রবর্তী মনে করিয়ে দেন, ‘চা খাওয়া এখনও বাকি।’ কথার সঙ্গে সঙ্গেই মাটির ভাঁড়ে হাজির চা। নিমেষে সেটিও শেষ করে হনুমানটি। তারপরই সোজা নিজের পথে উধাও। স্থানীয়দের কথায়, হনুমান ২ টির সঙ্গে বাজারের মানুষের সম্পর্ক বেশ পুরনো। তবে তাদের দুষ্টুমিও কম নয়। অলক চক্রবর্তী জানান, সামনে দিয়ে কেউ হেঁটে গেলে পিছন থেকে আচমকা লাথি মেরে দেওয়াও তাদের অভ্যাস।
সৌমিত্র পুরকাইতের কথায়, হনুমানটি তাকে একেবারেই পছন্দ করে না। কিন্তু তার বাইকে বসতেই হবে। হাতে এক প্যাকেট বাদাম নিয়ে কোনওরকমে তাকে বাইক থেকে নামাতে হয়। আবার কখনও স্থানীয়দের হাত টেনে ধরেও নিজের ‘বন্ধুত্বের’ প্রমাণ দেয় তারা। হনুমানের এমন বাঁদরামিতে অবশ্য বিরক্ত নন বাজারের মানুষ। বরং সন্ধ্যার ব্যস্ত বাজারে তাদের নিয়মিত আগমন এখন অনেকটাই পরিচিত দৃশ্য। পকোড়া, বাদাম আর চায়ের এই ‘রাজকীয়’ আপ্যায়নেই যেন ভাণ্ডারহাটি বাজারের সঙ্গে ৪ বছর ধরে জমে উঠেছে তাদের অদ্ভুত বন্ধুত্ব।
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের