নিজস্ব প্রতিনিধি , মালদহ - নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য সহ নেতাজির মূর্তি ভাঙার প্রতিবাদে পথে নামলেন নেতাজিপ্রেমী নাগরিকরা। স্বাধীনতা দিবসের দিন থেকে ২৪ ঘণ্টার মৌন অনশনে বসেন তারা। পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। অনশন শেষ হলেও প্রতিবাদ অবস্থান কর্মসূচি এখনও চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , হবিবপুর থানার বুলবুলচণ্ডীর অনাইল এলাকায় ১৫ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। শনিবার দুপুর ১২টা পর্যন্ত চলে আন্দোলনকারীদের মৌন অনশন। ২৪ ঘণ্টা পর জল সহ সামান্য খাবার খেয়ে অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে অনশন শেষ হলেও দ্বিতীয় দিনেও ঘটনাস্থলে অবস্থান করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
আন্দোলনকারীদের বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে কোনও ধরনের অসম্মানজনক মন্তব্য তারা মেনে নেবেন না। নেতাজির সম্মান রক্ষা সহ মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান তারা। প্রতিদিনই বহু মানুষ অনশন মঞ্চে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন। তাদের বক্তব্য শুনছেন। প্রতিবাদে সমর্থন জানাচ্ছেন স্থানীয়রা।
অনশন শেষে বক্তব্য রাখতে গিয়ে নেতাজির প্রসঙ্গ তুলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন আন্দোলনকারী কুনাল রায়। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার দাবি, স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের