নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাতসাকলে হাড়হিম করা হত্যাকাণ্ড কসবায়। মেয়ের সামনে মাকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের কাছে ধরা পড়েন অভিযুক্ত। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর , ঘটনাটি রবিবার ভোরের। অভিযুক্তের নাম বিনোদ সিংহ। প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রী স্বপ্নার সঙ্গে টাকা নিয়ে ঝামেলা করতেন। শনিবার রাতে বাড়ি ফিরে স্ত্রীর থেকে চারহাজার টাকা চেয়েছিলেন। টাকা দিতে না পারায় চরম অশান্তি শুরু করেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান। সারারাত বাইরে থেকে ভোররাতে ফিরে এসে হাঁক দিতেই মেয়ে দরজা খুলে দেয়। ঘরেই ঘুমোচ্ছিলেন স্বপ্না। এরপর ধারালো ছুরি দিয়ে মেয়ের সামনেই স্ত্রীকে কোপ মারে বাবা। স্বপ্নার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে এসে বিনোদকে পাকড়াও করে। চিৎকার করে ওঠে তাঁর মেয়েও।
এরপর রক্তাক্ত অবস্থায় ভোর সাড়ে ৫ টা নাগাদ চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ-হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বপ্নাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বপ্নার। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে অভিযুক্তকে পাকড়াও করে। মৃতার মেয়েকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সবটা জানতে পারে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের নেপথ্যে অন্য কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
মৃতার এক আত্মীয় জানিয়েছেন , "বিনোদ সবসময় মদের নেশায় ডুবে থাকতেন। কাজ করতেন না। সংসার চালাত স্বপ্নাই। নেশা করার জন্য স্ত্রীর কাছে এসে টাকার জন্য অনেক ঝামেলা করত। টাকা না পেলেই ওকে মারধর করত। এমনকি অনেকবার কাজের জায়গায় গিয়েও চড়াও হয়েছে। স্বপ্না বারবার মালিকপক্ষের কাছে ক্ষমা চাইলেও একটা সময় ওকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। বিনোদের নেশার জন্যই আজকে স্বপ্নাকে চলে যেতে হল।"
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের