নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - নদী দখল করে রিসোর্ট তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সে। সরকারি বোর্ডে তালা ঝুলিয়ে রিসোর্ট নিজেদের হেফাজতে নিলো প্রশাসন। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
প্রশাসন সূত্রে জানা গেছে , ডুয়ার্সের মাল মহকুমার মেটেলি ব্লকে নদী সহ সরকারি জমি দখল করে গড়ে ওঠা 'গ্র্যান্ড ডুয়ার্স ইকো' রিসোর্টে অভিযান চালায় মেটেলি ব্লক প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর, পুলিশ। যৌথ অভিযানে রিসোর্টে সরকারি বোর্ড ঝুলিয়ে সেটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। মেটেলির বিএলআরও সন্তোষ লোহরা জানান, প্রায় এক একরের বেশি সরকারি জমি দখল করে রিসোর্টটি তৈরি করা হয়েছিল। ১ জুলাই রিসোর্ট কর্তৃপক্ষকে ১০ দিনের মধ্যে জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, রিসোর্টটির মালিক সৌমেন মালাকার তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সরকারি জমিতে কীভাবে এই নির্মাণ হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পাশাপাশি ডুয়ার্সের অন্যান্য বেআইনি রিসোর্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে ভূমি রাজস্ব দফতরের বক্তব্য,'এসডিও সাহেবের নির্দেশ অনুযায়ী বেআইনিভাবে বেদখল হয়ে থাকা একটি সরকারি জমি প্রশাসনের পক্ষ থেকে পুনরায় উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জমিটির মোট পরিমাণ ১ একর ৪৭ শতক। যা দুটি পৃথক প্লট জুড়ে বিস্তৃত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসডিও সাহেবের গভীর মনোযোগে এটি তাদের দ্বিতীয় বড় জমি উদ্ধার অভিযান। যদিও এই জমিটির উপর লিজ পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল, তবে তার প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত হয়নি। সরকারি তথ্য অনুযায়ী জমিটির মালিকের নাম সৌমেন মালাকার। তিনি সাউথ বেঙ্গলের বাসিন্দা। তবে এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মালিক পক্ষ প্রশাসনের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি'।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের