নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নাতির প্রেমের সম্পর্কের জেরে দাদু-ঠাকুমাকে খুনের অভিযোগ উঠল তরুণীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙার পাড়ডুবি গ্রামে। বিষয়টি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করতে দ্রুত তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬২) ও আসিয়া বিবি (৫৫)। অভিযোগ, তাদের ১৮ বছর বয়সী নাতির সঙ্গে এলাকারই এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এই বিষয়টি তরুণীর পরিবার মেনে নিতে পারেনি। পরিবারের দাবি, ওই সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই মৃত দম্পতিকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল মেয়ের বাবা ও মা। বলা হয়েছিল- তাদের নাতি যদি ওই তরুণীর সঙ্গে যোগাযোগ রাখে, তবে সবাইকে খুন করা হবে। সেই চরম উত্তেজনার আবহেই বুধবার ভোররাতে ঘটে যায় এই বীভৎস ঘটনা।
এদিন ভোরে নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে ছিলেন রহিমউদ্দিন। সেই সময় দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়ে তাকে খুন করার চেষ্টা চালায়। এই দৃশ্য দেখে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে আসিয়া বিবিকেও রেহাই দেওয়া হয়নি। দুজনকেই গলা কেটে নৃশংসভাবে মেরে ফেলে রাখা হয়। রক্তাক্ত দেহ দুটি পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতার মেয়ে জানান, 'মেয়ের বাবা ও মা আমার বাবা-মাকে নিয়মিত হুমকি দিচ্ছিল যে খুন করে ফেলবে। আমার মা বলেছিল ছেলেমানুষি বয়সে এমন সম্পর্ক হতেই পারে, আমরা আমাদের ছেলেকে শাসন করব। কিন্তু তারা আমাদের কোনো কথা শোনেনি। গরু জবাই করার মতো করে আমার বাবা-মাকে মেরে ফেলেছে তারা। আমরা এই ঘটনার তদন্ত ও দোষীদের কঠোরতম শাস্তি চাই'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের