নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের গণপিটুনির ঘটনাকে ঘিরে আরও কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে তিনি দাবি করেন, এটি গণপিটুনি নয়, পরিকল্পিত খুন। পাশাপাশি ঘটনার নেপথ্যে উস্কানিদাতাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির আশ্বাস দেন এবং পরিবারের জন্য একাধিক আর্থিক ও সরকারি সহায়তার ঘোষণাও করেন।
শনিবার বারুইপুর সফরে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কনিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা শুভেন্দুরথা বলে তিনি বলেন, ' নাম-পরিচয় দেখে খুন করা হয়েছে। ৩৫ বছরের অবিবাহিত যুবককে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছেন, এর পিছনে তাদের উস্কানি রয়েছে।' তিনি আরও বলেন, 'ভিডিওতে যত জনের ছবি দেখা গিয়েছে, সকলকে গ্রেফতার করা হয়েছে। বকখালি, দিঘা থেকেও অভিযুক্তদের ধরে এনেছে পুলিশ।'
পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে নিহতের বাবা ও মায়ের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। তার পোস্টিং হবে নবগঠিত সূর্যপুর পুলিশ ফাঁড়িতে। দাঙ্গার সময় ক্ষতিগ্রস্ত ইন্দ্রজিতের বাড়ির সংস্কারের ব্যবস্থাও করেছে প্রশাসন।
পাশাপাশি তার বাবার জন্য বার্ধক্যভাতা এবং মায়ের জন্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 'ইন্দ্রজিৎকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তার খুনিদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।' প্রশাসনের দাবি, তদন্ত দ্রুত এগোচ্ছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের