নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের রাজনৈতিক হিংসার অভিযোগে উত্তপ্ত নাকাশিপাড়া। গাড়ি আটকে গুলি সহ বোমা ছোঁড়ার ঘটনায় মৃত্যু হল এলাকার কংগ্রেস নেতা সহ তার ছেলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অতুল ভি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম আনিসুর শেখ ও তার ছেলে আবু সুফিয়ান। আনিসুর শেখ নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন। বেথুয়াডহরি বাজার থেকে চারচাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা দুজনে। নাগাদি রেলগেটের কাছে তাদের গাড়ি আটকে হামলা চালানো হয়। দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন আনিসুর ও আবু সুফিয়ান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। কারা গাড়ি আটকে এই হামলা চালাল, হামলার নেপথ্যে কী কারণ, এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছেছেন নিহতদের পরিবারের সদস্য সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের