নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ভিনরাজ্য ম্যাঙ্গালোরে কাজে গিয়ে বহুতল নির্মাণের সময় পড়ে মৃত্যু হল তার। মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারজুড়ে হাহাকার। শনিবার দেহ গ্রামে ফিরতেই শোকগ্রস্ত গোটা গ্রাম।

সূত্রের খবর , মৃতের নাম অহেদুল শেখ। বয়স আনুমানিক ৩০ বছর। ৪৫ দিন আগে রাজমিস্ত্রির কাজে কর্নাটকের ম্যাঙ্গালোরে কাজে গিয়েছিলেন। বুধবার একটি বহুতল নির্মাণের কাজে হঠাৎই দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত হন তিনি। বাকির তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারে রয়েছে দুই সন্তান। একমাত্র রোজগারের ব্যক্তি ছিলেন অহেদুল। এই মুহূর্তে তার চলে যাওয়ায় সংসার চালানো। থেকে শুরু করে সন্তানদের সঠিকভাবে বড় হয়ে ওঠা নিয়ে চরম সংশয় দেখা গেছে। শনিবার দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর কাছে এই পরিবারকে বাঁচিয়ে রাখতে সাহায্যের আবেদন জানিয়েছে মৃতের আত্মীয়রা। ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় কংগ্রেসের মুখপাত্র হাসানুজ্জামান।
হাসানুজ্জামান বলেন , "অহেদুল শেখ কাজের জন্য প্রায় দু’হাজার কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে গিয়েছিলেন। সেখানে কাজ করতে গিয়ে দ্বিতীয় তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁর দুটি ছোট সন্তান রয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব, এই পরিবারকে সরকারি সহায়তা ও চাকরির ব্যবস্থা করা হোক।"
হাসানুজ্জামান আরও বলেন , "মুর্শিদাবাদে যদি বড় শিল্প স্থাপন হত, তাহলে এখানকার শ্রমিকদের এত দূরে কাজ করতে গিয়ে প্রাণ যেত না। আমরা বারবার আম ও লিচুকে কেন্দ্র করে কৃষি শিল্প গড়ার দাবি জানিয়েছি। সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্পের মতো বড় জায়গা থাকা সত্ত্বেও স্থানীয় শ্রমিকরা কাজ পাচ্ছেন না। এই পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের