নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রোগীমৃত্যুকে কেন্দ্র করে গভীর উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ৪ অভিযুক্ত। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ হাসপাতালে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয় সূত্রের খবর , মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা নার্গিস বানু খাতুনকে শনিবার বিকেল নাগাদ ভর্তি করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ৫৫ বছর বয়সী ওই রোগীর। পরিবারের দাবি চিকিৎসার গাফিলতির অভিযোগেই মৃত্যু হয় সেই রোগীর। এরপর হাসপাতালের ৩ তলার মহিলা ওয়ার্ডে চলতে থাকে ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার। শুধু তাই নয় ভাঙচুর হয় হাসপাতালের আসবাবপত্র সহ দরজা,জানলার কাঁচ। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ হাসপাতালে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় গ্রেফতার হয় মৃতার পরিবারের ৪ সদস্য মহম্মদ মাসুম কবির, রোহন করিম, মাসুদ করিম এবং জিয়াউর রহমান।
হাসপাতালের সুপার অনাদি রায়চৌধুরী জানিয়েছেন, "চিকিৎসায় গাফিলতির অভিযোগ থাকলে লিখিত অভিযোগ করা উচিত ছিল। কিন্তু কোনো অভিযোগ করেননি মৃতার পরিবারের লোকজন। তারা হাসপাতালের মধ্যে ভাঙচুর শুরু করে। মহিলা ওয়ার্ডের ক্ষয়ক্ষতি করে। যদিও হাসপাতালে ভাঙচুর করার ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে।"
ঘটনাটির প্রত্যক্ষদর্শী রঞ্জিত মন্ডল জানিয়েছেন ,"রোগীর মৃত্যুর পর ২ জন ব্যক্তি হঠাৎ হাসপাতালের মহিলা ওয়ার্ডে এসে ভাঙচুর করা শুরু করে। দরজার কাঁচ সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে দেয় তার পরিবারের ৪ জন ব্যক্তি। চিকিৎসার গাফিলতির জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে তারা এসে প্রবল তান্ডব শুরু করে। তবে পুলিশ যথেষ্ট তাড়াতাড়ি এসে অভিযুক্তদের গ্রেফতার করে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের