নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঘরে দুই সন্তান। একজনের বয়স মাত্র ৯, অন্যজন আরও ছোট। স্বামীকে হারানোর শোক সামলে এবার দুই সন্তানকে নিয়ে একাই লড়াইয়ের ময়দানে হালিশহরের নিহত তৃণমূল কর্মী বিরজু কেওটের স্ত্রী জেনি শর্মা কেওট। এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোয় তার উপর আস্থা আরও বেড়েছে বলে জানালেন জেনি।
স্বামীর মৃত্যুর পর কার্যত রাতারাতি বদলে গেছে জেনির জীবন। ছোট দুই সন্তানকে নিয়ে এখন তার সামনে একদিকে সংসারের দায়িত্ব অন্যদিকে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের লড়াই। জেনির দাবি, শুক্রবার রাতে প্রায় ১০টা নাগাদ স্বামীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তখন বিরজু সম্পূর্ণ সুস্থ ছিলেন বলেই দাবি তার। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ হেফাজতে তার মৃত্যু কীভাবে হল, সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন জেনি। নিহতের স্ত্রীর অভিযোগ, স্বামীর মৃত্যুর জন্য পুলিশই দায়ী।
পুলিশ হেফাজতে তার সঙ্গে কী ঘটেছিল, তা তদন্ত করে সত্য সামনে আনার দাবি জানিয়েছেন তিনি। জেনির কথায়, স্বামীকে হারানোর যন্ত্রণা যতই গভীর হোক, দুই সন্তানকে নিয়ে তাকে এই লড়াই চালিয়ে যেতে হবে। তার একমাত্র লক্ষ্য, বিরজুর মৃত্যুর সুবিচার। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয় জেনির। মুখ্যমন্ত্রী তার পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অ্যাটেনডেন্টের চাকরির ব্যবস্থা করেছেন। দুই সন্তানের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন।
এই সহযোগিতায় আপ্লুত জেনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তবে আর্থিক সাহায্যের থেকেও তার কাছে বড় দাবি, স্বামীর মৃত্যুর প্রকৃত সত্য সামনে আসা। এর মধ্যেই রবিবার হালিশহরে নিহত বিরজুর বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দেখা হয়নি, সেই প্রশ্নে জেনি জানান, সেই সময় তিনি ঘুমোচ্ছিলেন। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় এলে দেখা করবেন কি না, সেই প্রশ্ন অবশ্য এড়িয়ে যান তিনি।
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের