নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - টানা তিন দিন বৃষ্টির জেরে নদীর বাঁধ ভেঙে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। মৌসুনি দ্বীপে টানা তিন দিনের বৃষ্টিপাত আর অমাবস্যার কোটালের জেরে নদী বাঁধে ভয়াবহ ধস নেমেছে। প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে গিয়েছে । হটাৎ এই বাঁধ ভাঙ্গনের ফলে গ্রামবাসীরা ভীষণ আতঙ্কে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , অমাবস্যার কোটালের কারণে আগামী দুদিন নদীর জলস্তর আরও বাড়বে বলে আশঙ্কা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্রুত তদারকিতে নামে। স্থানীয় বাসিন্দারাও নিজ উদ্যোগে মাটির বস্তা দিয়ে বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন। হঠাৎ করে বাঁধ ধসে পড়ায় গ্রামে জল ঢোকার ভয় তৈরি হয়েছে। নামখানাতেও প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি, কোটাল আর নদীর জোয়ারে একের পর এক বাঁধ ভাঙছে, যা নিয়ে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মানবেন্দ্র দাস জানিয়েছেন, গতকাল রাতে অনেকটা জায়গা ভেঙে গেছে। আমরা সবাই খুব আতঙ্কে আছি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বস্তায় মাটি ভরে বাঁধ মেরামতির কাজ চলছে।বর্তমানে প্রশাসন আর স্থানীয় মানুষ একযোগে বাঁধ মেরামতের চেষ্টা চালালেও পরিস্থিতি এখনও গুরুতর। যদি আবহাওয়া অনুকূলে না থাকে, তবে মৌসুনি দ্বীপ সহ আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের