নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২৬ এর নির্বাচনের আগে বারবার প্রকাশ্যে আসছে শাসক শিবিরের অন্তর্দ্বন্দ্বের বিষয়। দলের একাধিক মাথা এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। এবার বারাসাতে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্নে মুখ খুললেন তৃণমূলের মন্ত্রী রথীন ঘোষ। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন, দলের শৃঙ্খলা বজায় থাকা জরুরি।
সূত্রের খবর, সম্প্রতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি বারবার প্রকাশ পাচ্ছে। সৌগত রায় থেকে তাপস চ্যাটার্জী এর আগে একাধিকবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছে। এবার বারাসাতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, ' আমরা এতটাই অসভ্য যে আমরা কোনো কথাই শুনতে চাই না। আমাদের মধ্যে দলের সহিষ্ণুতা দরকার। অসহিষ্ণু হলে দলের ক্ষতি। আমরা কিভাবে বারাসাতে জিতবো সেটা আমাদের চিন্তা করতে হবে।'
মন্ত্রী রথীন ঘোষ আরও বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে সেটা আমাদের মাথায় রাখতে হবে। দলের কাউকে আমাদের পছন্দ না হতে পারে বা আমাকে পছন্দ না হতে পারে। কিন্তু তার বহিঃপ্রকাশ যেন দলের মধ্যে না হয়। ব্যক্তিগত লড়াই দলের কার্যক্রমে প্রভাব ফেলতে পারবে না। মুখ্যমন্ত্রী কিছু বলছে মানে সেটা ঠিক আমাদের সেটা মেনে চলতে হবে।'
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের