নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যে উত্তাল জাতীয় ও রাজ্য রাজনীতি। সংসদ থেকে রাস্তায় প্রতিদিন বাড়ছে বিরোধীদের ক্ষোভ। আর এবার নাম না করে সরাসরি প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাসমেলার সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, 'জাতীয় গানের রচয়িতা বঙ্কিমচন্দ্রকে অসম্মান করেছেন প্রধানমন্ত্রী নিজেই।'
বিজেপি এবং কেন্দ্রীয় নেতাদের পরপর নামবিভ্রাটে আগুন লেগেছে রাজনৈতিক ময়দানে। সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করায় ক্ষোভে ফেটে পড়েছে শাসকদল তৃণমূল। তার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় এক মন্ত্রীর মুখেও শোনা যায়, ‘বঙ্কিম দাস’। এর পরই বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ইস্যুকে কেন্দ্র করে এবার কোচবিহারের সভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন শ্যামদা, হরিদা। জাতীয় গানের স্রষ্টাকে সম্মান দিতে পারলেন না? আপনাদের তো মাথা নীচু করে জনগণের কাছে নাকখত দেওয়া উচিত।' এতেই থামেননি মমতা। বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন তিনি। বলেন, ' স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান ভুলে গিয়েছেন আপনারা। ৯০ জন শহিদ হয়েছিলেন বাংলায়। রাজা রামমোহন রায়কে দেশপ্রেমিক নন বলে অপমান করেছেন। ক্ষুদিরামকে ‘সন্ত্রাসবাদী’ বলেছেন। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন।'
সংখ্যালঘুদের নিয়ে দ্বিচারিতার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ' নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করে সংখ্যালঘুদের ভোট চান, আর অন্য সময় তাদের নাম বাদ দেন। শীতকুচিতে গুলি করে মারা সেটাই আপনারা ভুলে গিয়েছেন?'
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের